শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Title :
সাপাহারে উৎসবমুখর পরিবেশে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নকলায় মহাসড়কে গাছের গুঁড়ি রেখে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ স্মৃতি বৃওি পরীক্ষা – ২০২৬ অনুষ্ঠিত রাজুর পাশে দাঁড়ান,শাস্তি নয় সংশোধনের সুযোগ দিন ঢাকাসহ সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা মীরসরাইয়ে ২৫০ রক্তযোদ্ধার মিলনমেলা, মানবতার বন্ধনে দিনব্যাপী উৎসব। রাজশাহীতে বাসায় ডেকে জিম্মি করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি, দুইজন গ্রেপ্তার গাজীপুর জেলা পুলিশ কর্তৃক জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের জন্য বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিতঃ বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের বড় পতন এক রাতেই নিঃস্ব লিপি বেগম আগুনে পুড়ে ধ্বংস বসতঘর

এক রাতেই নিঃস্ব লিপি বেগম আগুনে পুড়ে ধ্বংস বসতঘর

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

এক রাতেই নিঃস্ব লিপি বেগম আগুনে পুড়ে ধ্বংস বসতঘর

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে লিপি বেগমের বসতঘর পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।শুক্রবার (৩০ অক্টোবর) ভোর আনুমানিক ৩টার দিকে উপজেলার ধিতপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে তাঁর পৈতৃক বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।লিপি বেগম ওই বাড়িতে বসবাস করতেন। তাঁর পিতার নাম মৃত ইউনুস শেখ।লিপি বেগম জানান,অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়িতে ছিলেন না।এমনকি ঘরেও পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা ঘরে ছড়িয়ে পড়ে।

এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র,কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়।তিনি জানান,ঘরে থাকা আনুমানিক ৮ থেকে ৯ লাখ টাকার মালামাল আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। একসময় যে ঘরটি ছিল তাঁর নিরাপদ আশ্রয়,এখন সেটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন লিপি বেগম।তাঁর ভাষ্য,পরনের কাপড় ছাড়া আর কোনো সম্পদ অবশিষ্ট নেই।হঠাৎ এমন বিপর্যয়ে কোথায় থাকবেন,কীভাবে নতুন করে ঘর তৈরি করবেন তা নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাঁর।লিপি বেগম কান্নাজড়িত কণ্ঠে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

তিনি বলেন,আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখন পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।আমি সরকারের কাছে অনুরোধ জানাই,যেন এই দুঃসময়ে আমার পাশে দাঁড়ায় এবং পুনরায় মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার ব্যবস্থা করে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews