1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভোলাসহ নদীবেষ্টিত এলাকায় ১০০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন- মহাপরিচালক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ।

ভিডিও সংবাদ 👇👇

ভোলাসহ নদীবেষ্টিত এলাকায় ১০০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন- মহাপরিচালক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

ভোলাসহ নদীবেষ্টিত এলাকায় ১০০ প্লাটুন কোস্ট গার্ড মোতায়েন- মহাপরিচালক

মোঃ হারুন অর-রশিদ, ভোলা জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’কে কেন্দ্র করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। অস্ত্র উদ্ধার অভিযান ও দুষ্কৃতকারী আটকের মাধ্যমে উৎসবমুখর ও নিরাপদ ভোটের পরিবেশ গড়ে তুলতে বাহিনীটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অদ্য শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার মধ্য ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। ব্রিফিংয়ের আগে তিনি ভোলার বিভিন্ন নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।

ব্রিফিংকালে মহাপরিচালক বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠার পর থেকেই দেশের সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল এবং নদীতীরবর্তী দুর্গম এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে নদী পরিবেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের নিরাপত্তা রক্ষায় কোস্ট গার্ড জনগণের আস্থার প্রতীকে পরিণত হ ঙয়েছে।

তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ আয়োজন করছে। এ নির্বাচনকে সামনে রেখে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ডের প্রায় ৩ হাজার ৫’শ সদস্যের সমন্বয়ে গঠিত ১’শ টি প্লাটুন উপকূলীয় ও নদীতীরবর্তী দুর্গম এবং গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে।

মহাপরিচালক বলেন, এসব প্লাটুন স্থল ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল ও পটুয়াখালীসহ নদীবেষ্টিত ভোলা জেলার দুর্গম অঞ্চলের ৬৯টি ইউনিয়নের মোট ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, ভোলা জেলার চরাঞ্চল ও নদীবিচ্ছিন্ন এলাকায় অবস্থিত ভোটকেন্দ্রগুলোতে কোস্ট গার্ড সদস্যরা বিশেষ গোয়েন্দা তৎপরতা, ড্রোন নজরদারি, নিয়মিত টহল এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। পাশাপাশি অস্ত্র উদ্ধার ও দুষ্কৃতকারী আটকের মাধ্যমে একটি নিরাপদ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে জনগণের জান-মাল ও ভোটাধিকার সুরক্ষায় বাহিনীটি পেশাদারিত্বের সর্বোচ্চ প্রয়োগ অব্যাহত রাখবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট