1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মধ্যরাতের আগুনে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, কালবেলা সাংবাদিকের ঘরসহ ৯টি ঘর ভস্মীভূত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু। সোনাগাজীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে গাউসুল আযম বৈরাবরীর ওরস সম্পন্ন। আজ দুপুর ১ টার পরে ঢাকা ও ঢাকার আশেপাশে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ডিবির গোয়েন্দা জালে আলোচিত ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোঃ আফজল নাছের। বনের জমি দখল করে স্থাপনা নির্মাণ: ধলাপাড়ায় হাতেনাতে গ্রে/প্তা/র ২ পৃথিবীর মায়া ত্যাগ করে হারিয়ে গেলেন বরিশালের দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার সম্পাদক সাইদুর রহমান। শতবর্ষী পিতার আর্তনাদ সন্তানের প্রতারণা ও নির্যাতনের অভিযোগে বিপর্যস্ত জীবন

ভিডিও সংবাদ 👇👇

মধ্যরাতের আগুনে প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, কালবেলা সাংবাদিকের ঘরসহ ৯টি ঘর ভস্মীভূত

কামরুল হাসান ভূঁইয়া চান্দিনা 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

কামরুল হাসান ভূঁইয়া চান্দিনা 

কুমিল্লার চান্দিনায় গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা। কয়েক মিনিটের ব্যবধানে দাউদাউ করে জ্বলে উঠল একের পর এক ঘর। এতে সর্বস্বান্ত ছয়টি পরিবার। তাদের চিৎকার-আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।সোমবার (১৬ ফেব্রুয়ারি ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন দৈনিক কালবেলার চান্দিনা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ।

আগুনে ৬টি বসতঘর ও ৩টি পাকাঘর ভস্মীভূত হয়। একটি ভবনের দরজা-জানালা পুড়ে যায় এবং পাশের আরেকটি ভবনের জানালা ক্ষতিগ্রস্ত হয়। ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র-সবকিছু মুহূর্তেই আগুনে পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। তবে অল্প সময়ের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী পানি ও বালু দিয়ে আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কাছে তারা অসহায় হয়ে পড়েন।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত আকিবুল ইসলাম হারেছ বলেন, ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি আগুন পুরো ঘর গ্রাস করেছে। গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাব-কিছুই বের করতে পারিনি। চোখের সামনে সব পুড়ে গেল।অন্য ক্ষতিগ্রস্তরা জানান, তাঁদের বছরের পর বছর ধরে গড়ে তোলা ঘরবাড়ি ও সঞ্চয় মুহূর্তেই ধ্বংস হয়ে গিয়েছে । অনেকেই এখন খোলা আকাশের নিচে আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

চান্দিনা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি- এতে আনুমানিক প্রায় ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দ্রুত সরকারি সহায়তা না পেলে পুনরায় ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আশরাফুল হক বলেন, বিষয়টি জানার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট