শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪৮ Time View

মনজুর আলম স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযানে চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মোট ৮ জনকে গ্রেফতার করেছে ।
(২৮ জুন) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের পাশাপাশি ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় কয়েকজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৪ ধারায় রয়েছেন ইসমাইল হোসেন মোর্শেদ (২৭) ও আসমা (২৫)। এছাড়া মারামারি ও হুমকি সংক্রান্ত মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. আজিমুল হক (৩৫), মো. শাহজাহান (৩০) ও মো. ইমরান (২৬) গ্রেফতার হয়েছেন।
পিতা-মাতা ভরণ-পোষণ আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামি খালেদ বাদশা ও আব্দুল্লাহকেও অভিযানে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি সুবল রুদ্র (৪৫) পুলিশের হাতে গ্রেফতার হন।
ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews