1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দেবাশীষ চৌধুরীর নামে অপপ্রচার চালানোর অ/ভি/যো/গ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ

ভিডিও সংবাদ 👇👇

দেবাশীষ চৌধুরীর নামে অপপ্রচার চালানোর অ/ভি/যো/গ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

দেবাশীষ চৌধুরীর নামে অপপ্রচার চালানোর অভিযোগ

মোঃ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি

ঢাকা জেলার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের গাইরাকুল গ্রামের বাসিন্দা দেবাশীষ চৌধুরী (জন্ম: ১৩ অক্টোবর ১৯৭৮) দীর্ঘদিন ধরে সাধারণ জীবনযাপন ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সুনাম অর্জন করে আসছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার পর থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন।

এলাকার সাধারণ মানুষের কাছে দেবাশীষ চৌধুরী একজন আস্থাভাজন ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিচিত মুখ হিসেবে পরিচিত। বিভিন্ন জাতীয় দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জনকল্যাণমূলক কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ তাকে স্থানীয়ভাবে জনপ্রিয় করে তোলে।

রাজনৈতিক পটপরিবর্তনের সময় তিনি পূর্ববর্তী সরকারের আমলে একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি সব মামলায় খালাস পান। রাজনৈতিক অস্থিরতার সেই সময় পেরিয়ে বর্তমানে তিনি সফল সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এর পাশে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি “Damrai News 24” নামে একটি ফেসবুক আইডি থেকে দেবাশীষ চৌধুরীর বিরুদ্ধে বিভ্রান্তিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, “Damrai News 24” নামে কোনো স্বীকৃত গণমাধ্যম বা নিবন্ধিত সংগঠনের অস্তিত্ব পাওয়া যায়নি। একই আইডি থেকে আরও বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধেও ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

দেবাশীষ চৌধুরী জানান, এ ধরনের অপপ্রচার তার ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। শুধু তাই নয়, তার পরিবারও নিরাপত্তাহীনতায় ভুগছে। এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ধামরাই থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন এ ধরনের ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

স্থানীয় সচেতন মহল মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশের ফলে ব্যক্তি ও সমাজে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাই এ ধরনের অপপ্রচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট