শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে আল খিদমাহ ফাউন্ডেশনের খাদ্য ও নগদ অর্থ প্রদান

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৮ Time View

এম মাহফুজার রহমান উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার সুন্দরগঞ্জে দুর্ঘটনায় আহত সাইফুল ইসলামের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল খিদমাহ ফাউন্ডেশন’। সংগঠনটির মানবিক কার্যক্রমের আওতায় তাকে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের নিজ বাড়িতে গিয়ে আল খিদমাহ ফাউন্ডেশনের প্রতিনিধিরা সাইফুল ইসলামের বাবার হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। এ সময় তারা সাইফুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সাইফুল ইসলাম ওই গ্রামের ফয়জার রহমানের ছেলে। তিনি ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় এক মাস আগে ট্রাক্টর দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা ভেঙে যায়। এছাড়া কোমরেও গুরুতর আঘাত পান। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

আল খিদমাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাইফুল ইসলামের পরিবারের জন্য এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। সহায়তার মধ্যে ছিল ৩৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, সাড়ে ৩ কেজি মাছ, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি ডিটারজেন্ট, ২০০ মিলিলিটার সরিষার তেল, সাবানসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি তার চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য নগদ অর্থও প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আল খিদমাহ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মো. সোলাইমান মিয়া, সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামীম সরকার শাহীন, কোষাধ্যক্ষ মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আল আমিন আকন্দ, সমাজসেবা সম্পাদক মো. ফারুক মিয়া, সহকারী কোষাধ্যক্ষ লাভলু রহমান, সহকারী কোষাধ্যক্ষ মো. মমিমুল ইসলাম, সদস্য মো. নুরুজ্জামান মিয়া ও মো. সজীব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আল খিদমাহ ফাউন্ডেশনের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানোই আল খিদমাহ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। আজকের এই সহায়তার মাধ্যমে আমাদের মানবিক কার্যক্রমের সূচনা হলো। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকব।’

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শামীম সরকার শাহীন বলেন, ‘এটি আমাদের প্রথম মানবিক উদ্যোগ। আমরা চাই সমাজের সামর্থ্যবান মানুষও এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসুন। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews