মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
মুন্সীগঞ্জে ৩টি বেসরকারি হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা: দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬

পরিবেশ রক্ষা ও টেকসই সবুজায়নের লক্ষ্যে নকলায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪১ Time View

মো. জহিরুল ইসলাম জেলা প্রতিনিধি, শেরপুর

প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের নকলা উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে সকলের অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজই করে না, মানুষের সুস্থ জীবন, বিশুদ্ধ পরিবেশ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি উপস্থিত সকলের প্রতি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান। বক্তারা বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণ ও সঠিক পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews