1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দুর্নীতিমুক্ত ও আধুনিক পিরোজপুর গড়ার অঙ্গীকার এমপি মাসুদ সাঈদীর “আমি দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না” - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের।

ভিডিও সংবাদ 👇👇

দুর্নীতিমুক্ত ও আধুনিক পিরোজপুর গড়ার অঙ্গীকার এমপি মাসুদ সাঈদীর “আমি দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

দুর্নীতিমুক্ত ও আধুনিক পিরোজপুর গড়ার অঙ্গীকার এমপি মাসুদ সাঈদীর
“আমি দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না”

সৈয়দ আল রাজী, জেলা প্রতিনিধি | পিরোজপুর
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ সাঈদী, সংসদ সদস্য, পিরোজপুর–১। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমীন, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক এবং সদর থানার ওসি (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ সাঈদী বলেন, পিরোজপুর পৌরসভা একটি সম্ভাবনাময় মডেল পৌরসভা হলেও অতীতে অনেক মানুষ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি পিরোজপুর পৌরসভাকে একটি আধুনিক, সুন্দর ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, পিরোজপুরকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করা তাঁর অন্যতম লক্ষ্য। জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দৃঢ়ভাবে বলেন,
“আমি দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না।”
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কোনো অনিয়ম বা দুর্নীতির ঘটনা প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, বিরোধী দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করলেও দেশের উন্নয়ন ও জনকল্যাণে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী তারা।
সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কাজ আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট