মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
মুন্সীগঞ্জে ৩টি বেসরকারি হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা: দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬

হোসেনপুরে অসহনীয় লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে বিশাল নাগরিক সমাবেশ

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪৩ Time View

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান অসহনীয় লোডশেডিং, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ এবং ভৌতিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে রবিবার (২৮ জুন) বিকেলে গোবিন্দপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নাগরিক সমাবেশ। ‘জনদুর্ভোগ নিরসনে নাগরিক কমিটি’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
‎সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক আলাল মিয়া, জনদুর্ভোগ নিরসনে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির, গোবিন্দপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন রবিন, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের হোসেনপুর উপজেলা সদস্য সচিব এমদাদুল হক মজনু এবং শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতা এবায়দুল ইসলাম।
‎বক্তারা বলেন, দিনের পর দিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে, ক্ষুদ্র ব্যবসা ও উৎপাদনমুখী কর্মকাণ্ড ক্ষতির মুখে পড়ছে। অথচ নিরবচ্ছিন্ন সেবা না পেয়েও অনেক গ্রাহককে অতিরিক্ত ও ভৌতিক বিদ্যুৎ বিল পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ঘনঘন লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত ও ভৌতিক বিদ্যুৎ বিল বাতিল করা এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় বিদ্যমান অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের এই ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও, গণঅবস্থানসহ ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গোবিন্দপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা লোডশেডিং বন্ধ করতে হবে, ভৌতিক বিদ্যুৎ বিল বাতিল করতে হবে,জনদুর্ভোগের অবসান চাই —এমন বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ মানুষের মৌলিক প্রয়োজনীয় সেবাগুলোর অন্যতম। তাই সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews