শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

হাতীবান্ধায় বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৯ Time View

মো: শরিফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট

আজ বিকেল ৪ ঘটিকার সময় ২৮/০৬/২০২৬ ইং তারিখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলমান বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবনে নেমে আসা চরম দুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুতের অনিয়মিত সরবরাহ ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সব শ্রেণির মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাট জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাতীবান্ধা সুশীল সমাজের প্রতিনিধি নাজমুল কায়েস হিরু এবং জামায়াতে ইসলামীর নেতা আমজাদ হোসেন। বক্তারা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
তারা বলেন, জনগণের মৌলিক চাহিদার অন্যতম হলো বিদ্যুৎ। তাই মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিদ্যুৎ সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews