
নৃপেন হালদার , কোটালীপাড়া,(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নন্দিতা রায় (১৫) নামের এক নবাব শ্রেণীর ছাত্রী ঘরের আরার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৬ জুন) দুপুর ১ টায় কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নন্দিতা রায় ধারাবাশাইল গ্রামের নিমাই রায়ের মেয়ে এবং কোটালীপাড়া ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পিতা নিমাই রায় বলেন, আমার মেয়ে নন্দিতা প্রতি শুক্রবার কান্দি মিশনের ইস্কুলে যায়। ইস্কুল থেকে এসে ঘরে ঢুকলো। আমি বললাম মা তুই তরকারি রান্না কর। আমি জাল চাইতে যাই। তুমি যাও। আমি কলা তরকারি কাটি, আর মাছ কাটি। আমি জাল চাইতে গেলাম এসে দেখি ঘরের দরজা বন্ধ। দরজা ধাক্কা দিয়ে দেখি ঘরের পাইরের সাথে ঝুলানো অবস্তায়। কোন কারনে গলায় ফাঁস দিয়েছে কিছু বুঝতে পারছি না।
কোটালীপাড়া থানার এস আই শহিদুল বলেন, নন্দিতা রায়ের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর জন্য এ ব্যাপারে কাগজ রেডি হচ্ছে। এব্যাপারে কোটালীপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।