
মোঃ মমিনুর রহমান খান লিকু
এই শ্লোগানকে সামনে রেখেই শুভ উদ্বোধন করা হলো সূর্যোদয়ের বয়েস ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল রৌপ্যকাপ টুর্নামেন্ট ২০২৬
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাবের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল তিনটায় ভবানীপুর সূর্যোদয় বয়েজ ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন সিকদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাওয়াল গড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম।
সূর্যোদয় বয়েস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাওয়াল গড় ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এমদাদুল হক সিকদার ফু-য়াং সিরামিক শ্রমিক ইউনিয়নের আহবায়ক জামাল মিয়া
৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম মিথুন, গাজীপুর সদর উপজেলা সাইবার ফোসের যুগ্ম আহবায়ক ডাক্তার দেলোয়ার হোসেন, ভবানীপুর গ্রামের প্রবীণ বিএনপি নেতা মতিউর রহমান, আফজাল হোসেন, আমজাদ হোসেন শফিকুল ইসলাম, মোঃ জালাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, আলম ভূঁইয়া, ও ভবানীপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।