রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

জামায়াতের সুধী সমাবেশে ভবানীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সিদ্দিকুর রহমানের নাম ঘোষণা

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

জামায়াতের সুধী সমাবেশে ভবানীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে সিদ্দিকুর রহমানের নাম ঘোষণা

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবানীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ২৩ অক্টোবর সন্ধ্যায় জয়পুরের আলহাজ্ব সিদ্দিকুর রহমান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সুধীজন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা ভবানীপুর ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ১৩ নং ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইনোসেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী ভবানীপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা এমদাদুল হক মিরাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের জাতীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার মিডিয়া প্রচার ও আইটি সম্পাদক এইচ. এম. জোবায়ের হোসাইন, ফুলবাড়ীয়া উপজেলা শাখার আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক শামীম এবং নায়েবে আমীর মাওলানা মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে আরোও মূল্যবান বক্তব্যে নানা বিষয়ে কথা বলেন,আলহেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল মজিদ সাহেব, ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আব্দুর রউফ রব্বানী, ০৯ নং এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আব্দুল কাদের সাহেব এবং সখিপুরের পীর সাহেব জনাব মাওঃ মো. আলমগীর হোসাইন।

বক্তারা তাঁদের বক্তব্যে এলাকার সার্বিক কল্যাণ ও অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews