
মোঃ আমজাদ হোসেন, ডিমলা।
নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের পিঁয়াজিপাড়া শিমুলতলী এলাকায় ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মালামাল সহ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম,( ৫০)পিতা আব্দুর রশিদ কে গ্রেফতার করেছে বালাপাড়া (৫১) ব্যাটালিয়ান বিজিবি।
গত ২৩-১০-২০২৬ ইং তারিখ বৃহস্পতিবার অনুমানিক রাত ১২.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিওপির টহল দল হাবিলদার আলী ওসমান এর নেতৃত্বে মেইন পিলার ৭৯২/৪এস হইতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিয়াজিপাড়া শিমুলতলী নামক স্থানে অবস্থান করে। সন্দেহভাজন ব্যক্তি ঘটনা স্থলে পৌছে বিজিবির উপস্থিতি টের পেয়ে মোঃ সেলিম দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির টহল দল তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মালামাল সহ ২২ হাজার টাকা মূল্যের মালামাল জব্দ করছে বালাপাড়া( ৫১) বিজিবি।
স্হানীয় সূত্রে জানা যায়,মোঃ সেলিম ইতালি প্রবাসে থাকার পর বাংলাদেশে ফিরে এসে আত্মীয়র জেরে পশ্চিম ছাতনই ইউনিয়নে বসত বাড়ি স্থাপন করে। এবং গত কয়েক বছর পূর্ব হতে অবৈধ জমি ক্রয়- বিক্রয় সহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা রহিয়াছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রভাব শালি ও বৃত্তবান হওয়ায় দীর্ঘদিন যাবত অত্র এলাকায় মাদক সিন্ডিকেট গড়ে তুলে এবং ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করিয়া যুব সমাজকে ধ্বংসের পথে পরিচালিত করিয়া আসিতেছে। মাদক সম্রাট সেলিমকে গ্রেপ্তার করায় এলাকাবাসী বিজিবির প্রতি গভীর সন্তোষ প্রকাশ করে। এবং বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন করে এলাকাবাসী।
বালাপাড়া( ৫১) বিজিবির টহল কমান্ডার ওসমান আলী বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত,মাদক চোরাচালানও সীমান্তে অপরাধ দমনে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।