রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

ঢাকার ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

ঢাকার ধামরাইয়ে জুলাই শহীদ সাদের স্মৃতি চিরভাস্বর রাখতে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

২০২৪ সালের রক্তঝরা জুলাই গণ-অভ্যুত্থানে আত্মাহুতি দেওয়া বীর শহীদ আফিকুল ইসলাম সাদের স্মৃতিকে অম্লান করে রাখতে এবং তাঁর বীরত্বগাঁথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ঢাকার ধামরাইয়ে নির্মিত হতে যাচ্ছে জুলাই শহীদ সাদ স্মৃতিস্তম্ভ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ধামরাইয়ের ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই স্মৃতিস্তম্ভের নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন।

আবেগঘন পরিবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সাদের বাবা। এছাড়াও উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন, মোঃ সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা বিএনপি, আনোয়ার জাহিদ তালুকদার, সহ-সভাপতি, ধামরাই পৌর বিএনপি, আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি, ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ। এ সময় তারা বীর শহীদ সাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ছেলের স্মৃতিবিজড়িত প্রাঙ্গণে আবেগাপ্লুত কণ্ঠে শহীদ সাদের বাবা বলেন, আমার ছেলের এই স্মৃতিস্তম্ভ যেন কেবল ইট-পাথরের কোনো সাধারণ স্থাপনা না হয়। এটি যেন হয়ে ওঠে অন্যায়, অবিচার ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ, অধিকার আদায়ের লড়াই এবং সর্বোচ্চ আত্মত্যাগের জীবন্ত প্রতীক। দ্রুত কাজ শেষ হলে ভবিষ্যৎ প্রজন্ম এখানে এসে সাদের বীরত্বগাথা থেকে দেশপ্রেমের শিক্ষা নিতে পারবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংসদ সদস্য মোঃ তমিজ উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে আফিকুল ইসলাম সাদের আত্মত্যাগ এ দেশের ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে। জাতি চিরকাল তাঁর এই বীরত্ব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস এবং তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে অর্জিত মূল্যবোধ টিকিয়ে রাখতে এই স্মৃতিস্তম্ভ এক অনন্য ভূমিকা পালন করবে।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনে ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের নির্মম গুলিতে গুরুতর আহত হন আফিকুল ইসলাম সাদ। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পর ৮ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর তরুণ।

যে প্রাঙ্গণে তিনি নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, ঠিক সেই স্থানেই নির্মিত হতে যাওয়া এই স্মৃতিস্তম্ভটি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের চিরন্তন প্রেরণা হয়ে দাঁড়িয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews