সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
রাজশাহীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত বেলাল হোসেন গ্রেপ্তার হবিগঞ্জে এসআরবি-৯, সিপিসি-৩ একজন ভুয়া ডাক্তারকে আটক করেছে।  ভয়াবহ যানজট মুক্ত কালিয়াকৈর বাইপাস আজ নেই কোন যানজট শান্তিতে যাত্রীরা সাটুরিয়ায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গণপরিবহন বন্ধসহ শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান। দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহানের মর্মান্তিক মৃত্যু। সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধার অভিযোগ; গোপনে গার্ড অব অনার হবিগঞ্জে সরকারী রাস্তা দখল, প্রতিবাদ করায় ৫ লাখ দিয়ে হত্যা করার হুমকি,জীবন বাঁচাতে সংবাদ সম্মেলন।  লৌহজংয়ে গোলশূন্য লড়াই শেষে টাইব্রেকারে নিউজ বাংলার বাজিমাত নকলায় দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৪৩৪ জন মানবিক সহায়তায় অসহায় মানুষের পাশে—আমাদের অঙ্গীকার।

ভয়াবহ যানজট মুক্ত কালিয়াকৈর বাইপাস আজ নেই কোন যানজট শান্তিতে যাত্রীরা

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View

ভয়াবহ যানজট মুক্ত কালিয়াকৈর বাইপাস আজ নেই কোন যানজট শান্তিতে যাত্রীরা

মোঃ খাইরুল ইসলাম উপজেলা প্রতিনিধি শ্রীপুর

গাজীপুরের কালিয়াকৈর বাইপাস মোড়, নাম শুনলেই যেখানে আতঙ্ক ছিল যাত্রীদের চোখে-মুখে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা বাস-ট্রাকের দীর্ঘ লাইন, অ্যাম্বুলেন্সের আর্তনাদ আর মানুষের হাহাকার ছিল নিত্যদিনের চিত্র। সেই চিরচেনা, ৫ বছরের ভয়াবহ যানজট আজ আর নেই। বদলে গেছে পুরো কালিয়াকৈর বাইপাসের চিত্র।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শনিবার সকালে (২৪শে অক্টোবর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই প্রাণকেন্দ্রে এখন আর আগের মতো দীর্ঘ জটলা নেই। কমলা জ্যাকেট পরিহিত কমিউনিটি পুলিশ সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ উপেক্ষা করে হাত উঁচিয়ে সুশৃঙ্খলভাবে গাড়ি পারাপার করছেন।

এবিষয়ে দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, এই বাইপাসে যানজটের মূল কারণ ছিল ইউ-টার্ন জটিলতা। এখান থেকে যে সমস্ত গাড়ি আসে, তারা ইউ-টার্ন নিতে পারে না। এখানে একবার আগে বাড়ায়, ব্যাক করে, আবার আগে বাড়ায়। এই দিক থেকে যে গাড়িগুলো টান দেয়, ঘণ্টার পর ঘণ্টা জ্যাম ধরে থাকে, মানুষের সময় নষ্ট হয়।

এই কারণে কালিয়াকৈর পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে কমিউনিটি পুলিশ নিয়োগ করা হয়েছে। তাদের মূল উদ্দেশ্য, মানুষ যেন যানজটমুক্ত চলাচল করতে পারে।নতুন নিয়ম অনুযায়ী, এদিক থেকে আসা বড় গাড়িগুলো আর নিচ দিয়ে টান দিতে পারবে না। তারা ফ্লাইওভারের নিচ দিয়ে টান দিয়ে ওই রুটে চলে যাবে। আর ভেতর থেকে যে গাড়িগুলো আসবে,যেগুলো চৌরাস্তা বা ময়মনসিংহ যাবে, সেগুলো যদি ফ্লাইওভারের উপর দিয়ে চলে যায়,তাহলে আর জটলা হয় না।

দায়িত্বশীলরা আরও জানান, গতকাল শুক্রবার গেছে, পুরো ৫ মিনিটের জন্যও এখানে যানজট হয়নি। আজকে শনিবারও একই অবস্থা। এই মনিটরিং অব্যাহত থাকবে। এখানে কোনো চাঁদাবাজি হবে না, কোনো প্রকার দুর্নীতি হবে না। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, সারা বাংলাদেশের পরিবহন শ্রমিক নেতা মো.হুমায়ূন কবির খানের কঠোর নির্দেশে।

তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে,

বাংলাদেশের জনগণ এবং আইন মানতে কম চায়। রিকশাগুলো উল্টো চলে। একটা গাড়ির সাথে ঘটনা ঘটলে ৩/৪ জন করে যাত্রী মারা যায়। আমরা গাজীপুর জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সমন্বয়ে এই উদ্যোগ নিয়েছি। এখানে হোন্ডা, প্রাইভেট, অটো-রিকশা আমরা উল্টো চলতে দেব না। পর্যায়ক্রমে সব শৃঙ্খলায় আসবে। আমরা আপাতত বড় গাড়িগুলোকে ফ্লাইওভার ব্যবহারে বাধ্য করছি।তিনি আরও বলেন,এই যানজটমুক্ত কমিউনিটি পুলিশের অভিযান আমরা অব্যাহত রাখবো। গাজীপুর জেলা পুলিশকে এবং হাইওয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত। সাংবাদিক ভাইদের সহযোগিতা ছাড়া আমাদের একার পক্ষে সম্ভব না। আপনাদের সার্বিক সহযোগিতা চাই, যাতে আমরা যানজটমুক্ত কালিয়াকৈর পৌরসভা ও বাসস্ট্যান্ড রাখতে পারি।

স্থানীয় পথচারী রহিম মিয়া (৫৫) বলেন,৫ বছর ধইরা এইখানে কষ্ট করছি। আগে ১ ঘণ্টা লাগতো, এখন ২ মিনিটে পার হইয়া যাইতেছি।

কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান মো.জসিম উদ্দিন, যার ব্যানার ফ্লাইওভারের উপর শোভা পাচ্ছে, তিনিও মাঠে থেকে এই কার্যক্রম তদারকি করছেন। তিনি বলেন,জনগণের ভোগান্তি আর সহ্য করা হবে না। এই বাইপাস হবে কালিয়াকৈরের যানজট মুক্ত।

গাজীপুর জেলা পুলিশ জানিয়েছে, জনভোগান্তি কমাতে শ্রমিক ফেডারেশন ও পৌরবাসীর সাথে সমন্বয় করে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews