সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
রাজশাহীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত বেলাল হোসেন গ্রেপ্তার হবিগঞ্জে এসআরবি-৯, সিপিসি-৩ একজন ভুয়া ডাক্তারকে আটক করেছে।  ভয়াবহ যানজট মুক্ত কালিয়াকৈর বাইপাস আজ নেই কোন যানজট শান্তিতে যাত্রীরা সাটুরিয়ায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গণপরিবহন বন্ধসহ শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান। দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহানের মর্মান্তিক মৃত্যু। সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধার অভিযোগ; গোপনে গার্ড অব অনার হবিগঞ্জে সরকারী রাস্তা দখল, প্রতিবাদ করায় ৫ লাখ দিয়ে হত্যা করার হুমকি,জীবন বাঁচাতে সংবাদ সম্মেলন।  লৌহজংয়ে গোলশূন্য লড়াই শেষে টাইব্রেকারে নিউজ বাংলার বাজিমাত নকলায় দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনামূল্যে সেবা পেলেন ৪৩৪ জন মানবিক সহায়তায় অসহায় মানুষের পাশে—আমাদের অঙ্গীকার।

হবিগঞ্জে এসআরবি-৯, সিপিসি-৩ একজন ভুয়া ডাক্তারকে আটক করেছে। 

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View

হবিগঞ্জে এসআরবি-৯, সিপিসি-৩ একজন ভুয়া ডাক্তারকে আটক করেছে।

গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

 

 

হবিগঞ্জ সদরে ট্রাফিক পয়েন্ট এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে  (২৫ অক্টোবর ২০২৬) সময় ৮.৩০ ঘটিকায় এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল এবং জেলা প্রশাসন, হবিগঞ্জ এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকন ও  সিভিল সার্জনের কার্যালয়, হবিগঞ্জ এর দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ সানজিদ জামান, এমওসিএস কর্তৃক যৌথ মোবাইল কোট পরিচালনা করে হবিগঞ্জ জেলার সদর থানাধীন শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় অবস্থিত মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোট অভিযান পরিচালনা করেন।

এ সময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালীন পরিলক্ষিত হয় যে, জনৈক মোঃ আরিফ মিয়া (৩২), পিতা- মোঃ আব্দুল মিযা, মাতা- ফাতেমা বেগম, সাং- ইরতা, ডাকঘর- সহবতপুর, থানা- নাগরপুর, জেলা- টাঙ্গাইল তিনি উক্ত ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করে অন্য একজন ডাক্তারের  ব্যবস্থাপত্র প্যাড ব্যবহার করে জনসাধারনের সহিত প্রতারনা ও ভূয়া চিকিৎসাপত্র প্রদান করছেন।

 

তিনি নিবন্ধিত  ডাক্তার না হয়েও, জালিয়াতির মাধ্যমে চিকিৎসা প্রদান এবং বিভিন্ন টেস্ট রিপোর্ট প্রদান করায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২(১) ধারা এবং সেবা প্রদানকারীর অবহেলা, দায়িত্বহীনতা বা জালিয়াতির আশ্রয় নেয়ার কারনে সেবা গ্রহণকারীদের  অর্থ, স্বাস্থ্য বা জীবনহানি ঘটার মতন এমন গুরুত্বর অপরাধ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় অভিযুক্ত হিসেবে মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটের নিকট বিবেচিত হয়েছে বিধায় অভিযুক্ত- মোঃ আরিফ মিয়া (৩২) এর বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews