রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

নাটোরে সড়ক দুর্ঘটনায় মির্জাগঞ্জের শহিদ ও তার মেয়ে সহ ১১ জনের মৃত্যু,আহত প্রায় ৩০ এর অধিক।

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২২ Time View

নাটোরে সড়ক দুর্ঘটনায় মির্জাগঞ্জের শহিদ ও তার মেয়ে সহ ১১ জনের মৃত্যু,আহত প্রায় ৩০ এর অধিক।

মোঃ কামাল হোসাইন ফয়সাল
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের মোঃ শহিদ হাওলাদার, স্ত্রী ও দুই সন্তান কে নিয়ে সড়ক পথে বাসে করে গন্তব্যে যাচ্ছিলেন। কিন্তু ভোরের আলো ফোটার আগেই এক নির্মম সড়ক দুর্ঘটনা সব এলোমেলো করে দিল। নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. শহিদ হাওলাদারসহ ১১ জন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় তার মেয়েরও নিহত ও এছাড়া শহীদ হাওলাদারের সহধর্মিনী গুরুতর আহত ও তার ছেলেও আহত ঘটনার পর অন্তত ৩০ জনের অধিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ ভয়াবহ ঘটনাটি ঘটে। বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ‘আরপি স্পেশাল’ (রোকেয়া) যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকটির প্রচণ্ড মুখোমুখি সংঘর্ষ হলে এ প্রাণহানি ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে যাত্রীবাহী বাসটি বনপাড়া এলাকা অতিক্রম করার সময় ট্রাকটির সঙ্গে বিকট শব্দে ধাক্কা লাগে। এতে বাসের একাংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালকসহ ৯ জন নিহত হন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও ২জনের মৃত্যু হয়।

খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন জানান, “বালুবোঝাই ট্রাক ও বাসের সংঘর্ষে মোট ১১ জনার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে মির্জাগঞ্জের শহীদের আত্মীয় স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews