রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফুটবল দল চীনের আইএসএফ বিশ্বকাপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেঃ

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফুটবল দল চীনের আইএসএফ বিশ্বকাপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেঃ

আমজাদ হোসেন মিঠু,
বিশেষ প্রতিনিধি,

পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফুটবল দল চীনের আইএসএফ বিশ্বকাপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে
আমজাদ হোসেন মিঠু,

নিজস্ব প্রতিবেদক:

চীনে অনুষ্ঠিত হতে যাওয়া আইএসএফ (ISF) ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আজ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দল।

আগামী ১৭ থেকে ২৬ অক্টোবর চীনের সুচৌ (Suzhou) শহরে আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশন (ISF)-এর উদ্যোগে এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

এই টুর্নামেন্টে অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো—বিশ্বমঞ্চে দেশের ফুটবলের বর্তমান অবস্থান ও খেলার মান মূল্যায়ন করা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পরিবেশের সঙ্গে শিক্ষার্থীদের মানিয়ে নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া।

এর আগে টুর্নামেন্ট উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ দলের অফিসিয়াল পরিচিতি পর্ব সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল আলম দেশের স্কুল ফুটবলের আন্তর্জাতিক যাত্রার বিভিন্ন দিক এবং দলের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এবারের দলে বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, দলের অন্যতম সদস্য শ্রীনগরের কৃতি সন্তান লাবিব খান। তিনি হাঁসড়া কালিকিশোর উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আইয়ুব খানের একমাত্র পুত্র। তাঁর এই অর্জনে স্থানীয় অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews