রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

বাসাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

বাসাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাসাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর সকল অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন ও ওহিদুল ইসলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে এডভোকেট আহমেদ আযম খানের শারীরিক সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews