রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

মন্ত্রী- এম রশিদুজ্জামান মিল্লাত ও সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এর শারদীয় দুর্গোৎসব পরিদর্শন

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

মন্ত্রী-
এম রশিদুজ্জামান মিল্লাত ও সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এর শারদীয় দুর্গোৎসব পরিদর্শন

মোঃ শাহিন মিয়া
শ্রীবরদী (শেরপুর) উপজেলা প্রতিনিধি।

আজ শনিবার শেরপুর জেলার দুর্গাপূজা উপলক্ষ্যে শেরপুর নিউমার্কেট শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ও শেরপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল, এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক(DC) মিজ ফরিদা ইয়াসমিন, জেলা পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আওয়াল চৌধুরী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু রায়হান রূপণ, জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক কামাল হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে
মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন.-
আজ শারদীয় দুর্গোৎসবের এই মহতী লগ্নে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা অত্যন্ত প্রতিকূলতার মাঝেও অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে মায়ের পূজার আয়োজন করেছেন, এ জন্য আমি উদযাপন কমিটির সকলকে এবং স্থানীয় জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সংসদ সদস্য.. – মাহমুদুল হক রুবেল বলেন-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় ধর্মীয় স্বাধীনতা এবং সমাধিকারে বিশ্বাস করে। আমাদের দলের প্রতিষ্ঠাতা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন আমরা সবাই বাংলাদেশি। এখানে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে বিভেদ থাকবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সমান নাগরিক এবং এই দেশ আমাদের সবার।
আপনারা জানেন, বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছেন। দলের পক্ষ থেকে আমাদের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের ধর্মীয় উৎসবে নিরাপত্তা ও আনন্দ নিশ্চিত করতে আমাদের নেতা-কর্মীরা সবসময় আপনাদের পাশে পাহারাদার হিসেবে থাকবে। কোনো অপশক্তি বা ষড়যন্ত্রকারী যেন আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করতে না পারে, সে ব্যাপারে আমরা অতন্দ্র প্রহরীর মতো সজাগ আছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews