
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তারেক রহমানের সম্প্রীতির বার্তা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
প্রতিবেদনে বাম্যমান প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম
ঐক্য ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়ার হাতিলেইট বাবুলের বাজার বড় বিলা শারদীয় দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার পূজা মণ্ডপটি পরিদর্শনে যান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আখতারুল আলম ফারুক। পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখা এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম শহীদ সরকার। ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল আকন্দের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) ফুলবাড়ীয়া উপজেলা শাখার চেয়ারম্যান মি. পট্টুষ মারাক, বিএনপি নেতা মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ বুলবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় পূজা কমিটির সভাপতি উপস্থিত সকলকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সম্প্রীতির এই উদ্যোগকে সাধুবাদ জানান।