শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে তরুণদের হুংকার মাদারীপুরে কালেমার পতাকা হাতে যুবসমাজের ব্যতিক্রমী প্রতিবাদ

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৫ Time View

জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকায় মাদকের বিরুদ্ধে এক ব্যতিক্রমী ও সাহসী প্রতিবাদ মিছিল করেছে স্থানীয় সচেতন যুবসমাজ। আজ সকালে কালেমার পতাকা হাতে নিয়ে একদল তরুণ রাজপথে নেমে মাদক কারবারিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।
তরুণদের এমন ঐক্যবদ্ধ ও সাহসী উদ্যোগ ইতিমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে এবং সর্বস্তরের মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে যুবনেতারা মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের উদ্দেশ্যে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এই সমাজে আর কোনোভাবেই মাদকের বিষ ছড়াতে দেওয়া হবে না। তরুণ সমাজ আজ জাগ্রত এবং যেকোনো মূল্যে তারা নিজ এলাকাকে মাদকমুক্ত করতে বদ্ধপরিকর।
এ সময় এলাকাবাসীকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান করেন
সমাবেশে বক্তারা বলেন, মাদক কেবল একটি জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার তথা পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক দুর্গ গড়ে তোলার কোনো বিকল্প নেই। যুবসমাজের এই ঐক্যবদ্ধ ভূমিকা অন্য এলাকার তরুণদেরও অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
একটি মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের এই জেগে ওঠা সত্যিই অনন্য। আসুন, আমরাও আমাদের নিজ নিজ অবস্থান থেকে এই তরুণদের পাশে দাঁড়াই এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিই একটি নিরাপদ ও সুন্দরসমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews