মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Title :
দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা কর্মঘণ্টায় তালাবদ্ধ ৩ শিক্ষাপ্রতিষ্ঠান, ইউএনওর আকস্মিক পরিদর্শন মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিধবার জমি দখলের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা নাজিরপুর উপজেলা কৃষকদলের সভাপতির ঘের দখলের চেষ্টা শান্তিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ডুমুরিয়া বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬ ভূমিমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি গোলাম সাকলায়েন

মাদারীপুরে মানবপাচার মামলায় প্রধান আসামী গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬০ Time View

জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরে মানবপাচার মামলায় প্রধান আসামী জাহিদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এখনো পলাতক রয়েছে মামলার মানবপাচার চক্রের মুলহোতা কুদ্দুস রহমান (৩৫)। গ্রেফতার জাহিদুল ইসলাম গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার গোহালা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, সদর উপজেলার চর খোয়াজপুর গ্রামের মৃত বজুল হাওলাদার ছেলে সানাউল্লাহকে(২২) গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার গোহালা গ্রামের মানবপাচারকারী জাহিদুল ইসলামের সরাসরি ইতালি নেয়ার চুক্তি হয়।
চুক্তি মোতাবেক ২০ লাখ টাকা দিলে ২০২৫ সালের ২৯ অক্টোবর সানাউল্লাহকে সৌদিআরব হয়ে লিবিয়া নিয়ে আটকে নির্যাতন চালায় দালালচক্র।
পরে নির্যাতনের ভিডিও বার্তা পাঠিয়ে সানাউল্লাহ’র পরিবারের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপনের আরো ২০ লাখ টাকা। ধারদেনা করে মাফিয়াদের হাতে মোট ৪০ লাখ টাকা তুলে দিলেও গত ৬ মাস ধরে কোন হদিস মিলছে না ওই যুবকের।
পবিবার আশঙ্কা করছে সানাউলল্লাহকে নির্যাতন করে মেরে ফেলেছে দালালচক্র। এই ঘটনায় গত পহেলা জুন সানাউল্লাহ’র দুলাভাই, দুধখালী গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে রনি খান (৩৭) বাদী হয়ে মাদারীপুর মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালতে চক্রের প্রধান আসামী জাহিদুলসহ ১১ জনের নামে মামলা করেন। পরে আদালতের নির্দেশে সদর মডেল থানায় মামলা এজাহারভুক্ত করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় জাহিদুলকে গ্রেফতার করে সদর মডেল থানা পুুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মানবপাচার মামলায় প্রধান আসামী জাহিদুলকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই ঘটনায় শিবচরের কেরানীবাট গ্রামের সামাদ খানের মেয়ে কুলসুম বেগমকে (৪২) গ্রেফতার করা হয়। মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews