রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

রিপন সরকার
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান মাঝির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রূপসদীতে মানববন্ধন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা সংবাদটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র নিন্দা জানান।

মানববন্ধনে বক্তব্য দেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার। তিনি বলেন, “ওসমান মাঝির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সুষ্ঠু যাচাই হওয়া প্রয়োজন। সত্যতা নিশ্চিত না করে কাউকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা উচিত নয়।”

রবীন্দ্র দাস মেম্বার বলেন, “আমি হিন্দু সম্প্রদায়ের একজন জনপ্রতিনিধি। ওসমান মাঝির সঙ্গে আমাদের হিন্দু সম্প্রদায়ের খুব ভালো সম্পর্ক। তিনি আমাদের বিপদে-আপদে সব সময় পাশে থাকেন। তাঁকে নিয়ে একটি সংবাদে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

রফিক মাস্টার বলেন, “কারও সম্মানহানি হয়—এমন সংবাদ প্রকাশের আগে অবশ্যই সত্যতা যাচাই করা উচিত। আমরা চাই, প্রকৃত ঘটনা সামনে আসুক এবং কেউ যেন মিথ্যা অপবাদের শিকার না হন।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকরাম হায়দার, বাদল দাস,এরশাদ রানা, রঞ্জিত শাহ, যুবদল নেতা খায়রুল ইসলাম, আপেল চান, জামাল চান, এরশাদ রানা, নজরুল ইসলাম, মামুন মাঝি, ইব্রাহিম মাঝি, কাদির মাঝি, বাবু সরকার ও মোমেন মাঝিসহ স্থানীয় নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান।

ছবি সংযুক্ত
২২/১০/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews