রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

মীরসরাইয়ে বই পড়া উৎসবের দ্বিতীয় দিনে তরুণ-তরুণীদের পাঠ ও শরতের কবিতা

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৫ Time View

মীরসরাইয়ে বই পড়া উৎসবের দ্বিতীয় দিনে তরুণ-তরুণীদের পাঠ ও শরতের কবিতা

হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার মিরসরাই :

নীল-সাদার এই সমন্বয় দেখে জুড়ায় আঁখি, ফুটবে এবার কাশ-শিউলি, পুলক জাগে প্রাণে—শরতের এমন নানা কবিতার আবৃত্তি ও প্রাণবন্ত আলোচনায় মীরসরাইয়ে তিন দিনব্যাপী বই পড়া উৎসবের দ্বিতীয় দিন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) মীরসরাই পৌরসভার পূর্ব গোভানিয়ায় রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উৎসবের দ্বিতীয় দিনের ‘খ’ পর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ-তরুণীরা অংশ নেন। এদিনের আয়োজনে ছিল বই পাঠ, সাহিত্য আলোচনা ও শরতের কবিতা আবৃত্তি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আফছার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মীরসরাই কলেজের বর্তমান অধ্যক্ষ রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আক্তারুজ্জামান। সঞ্চালনা করেন অধ্যাপক ও কবি শেখ ফরিদ।
আলোচনা ও শরতের কবিতা পাঠপর্বে আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামে কর্মরত কবি ও সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী। কবিতা আবৃত্তি ও আলোচনায় অংশ নেন মাস্টার হোছাইন সবুজ, সমাজকর্মী গিয়াস উদ্দিন জাহেদ, মাওলানা আলাউদ্দিন, মাস্টার সুবর্ণা জেসমিন চৌধুরী, শিক্ষিকা মিলকী চৌধুরী, দেলোয়ার হোসেন এবং ফরিদপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের এমবিবিএস শিক্ষার্থী তাছনিম মাহবুব তানহা।
শরতের কবিতা আবৃত্তি করেন কবি ও শিক্ষিকা সুবর্ণা চক্রবর্তী, কবি চন্দনা চক্রবর্তী, কবি সুবর্ণা রাণী নাথ, ফাতেমাতুল জান্নাত, তাছনিম জান্নাত, সৃষ্টি কর, নির্ঝরা পাল, কাজী আরিফা ও তাসফিকা তাফান্নুনসহ অন্যরা।
এ সময় কবি ও সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী তাঁর স্বরচিত ‘লাশ কাটা ঘর’ ও ‘চেতনার বদল’ কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশসহ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দ্বিতীয় দিনের সেরা পাঠক নির্বাচিত হন রায়হান উদ্দিন, কাজী আলীফা, নির্ঝরা পাল, তাছনিম জান্নাত প্রাপ্তি ও ফাতেমাতুল জান্নাত এলিন। এ ছাড়া পাঠাগারের নিয়মিত শিশু পাঠকদের মধ্য থেকেও কয়েকজনকে পুরস্কৃত করা হয়।
বই পড়ার অভ্যাস গড়ে তোলা, তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চায় উৎসাহিত করা এবং নতুন পাঠক তৈরির প্রত্যয়ে আয়োজিত এ উৎসবে সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে পাঠাগার প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews