
রশীদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আপন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে
জামালপুর জেলা প্রতিনিধি, মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের রশীদপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থী মোঃ আপন হোসেন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
মোঃ আপন হোসেন ১৫ নং রশিদপুর ইউনিয়নের রামদেব বাড়ি এলাকার মোঃ মোতালেবের ছেলে। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এ পর্যায়ে বৃত্তি অর্জনের মাধ্যমে সে নিজের মেধা ও সাফল্যের স্বাক্ষর রেখেছে।
আপনের এ অর্জনে রশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আপনের ভবিষ্যৎ শিক্ষাজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, আপন হোসেন ভবিষ্যতেও অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করবে এবং উচ্চশিক্ষায় সাফল্য লাভ করে পরিবার, বিদ্যালয় ও এলাকার মুখ উজ্জ্বল করবে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ বৃত্তি অর্জন তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী ও উৎসাহী হতে অনুপ্রাণিত করে। আপন হোসেনের এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।