রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পুলিশ সুপার, গাজীপুর কর্তৃক শ্রীপুর মডেল থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনঃ-

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পুলিশ সুপার, গাজীপুর কর্তৃক শ্রীপুর মডেল থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনঃ-

নিজস্ব প্রতিবেদন মোঃ শাহিন আলম

[19 𝐎𝐜𝐭 𝟐𝟎𝟐6]

অদ্য ১৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাত ০৫.৩০ ঘটিকায় গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন গাজীপুর জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম-বার মহোদয়। পরিদর্শনকালে সম্মানিত পুলিশ সুপার মহোদয় পূজা মন্ডপের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন । এছাড়াও পূজা মন্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপন করাসহ স্বেচ্ছাসেবীদের তালিকা ও জরুরী সেবার মোবাইল নাম্বার সমূহ মন্দিরের প্রকাশ্য স্থানে স্থাপন করার পরামর্শ প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় বলেন শারদীয় দুর্গাপূজা নিরাপদে, শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাজীপুর জেলা পুলিশ পূজা চলাকালীন ও পূজা পরবর্তী সময়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/ চার্জার লাইটের ব্যবস্থা করা, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল, অফিসার ইনচার্জ, শ্রীপুর মডেল থানা গাজীপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ এবং পূজা উদযাপন কমিটির স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews