
শারদীয় দুর্গোৎসবে চকরিয়াবাসীকে হীমাংশু সুশীলের শুভেচ্ছা
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশ-বিদেশে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীসহ চকরিয়া উপজেলার সর্বস্তরের জনগণকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, চকরিয়া উপজেলা শাখার অর্থ সম্পাদক হীমাংশু সুশীল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য উৎসব। এ উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক।
তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” এই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের হৃদয়ে, দূর হোক সব ধরনের ভেদাভেদ ও বিভেদ।
হীমাংশু সুশীল শারদীয় দুর্গোৎসবের শুভক্ষণে সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি উৎসবটি আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপিত হোক—এ প্রত্যাশা ব্যক্ত করেন।