রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

শেরপুরের শ্রীবরদীতে বিপুল পরিমাণে ভারতীয় কসমেটিকস উদ্ধার।

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

শেরপুরের শ্রীবরদীতে বিপুল পরিমাণে ভারতীয় কসমেটিকস উদ্ধার।

মোঃ শাহিন মিয়া
শ্রীবরদী(শেরপুর) উপজেলা প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে অবৈধভাবে প্রবেশ করা বিপুল পরিমানের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর ) ৩৯ বিজিবি’র অধীন উপজেলার সীমান্তবর্তী মারংপাড়া এলাকায় এসব ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

৩৯ বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে ওই অভিযানে চোরাচালানের সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

এই বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জানান, সীমান্ত দিয়ে মাদক ও যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা নিরাপদ রাখা ও যেকোনো অবৈধ তৎপরতা রুখে দিতে বিজিবির দিনরাত ২৪ ঘণ্টার কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews