রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

শেরপুরে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

শেরপুরে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর

শেরপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পাঠকপ্রিয় দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১০টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কালবেলার শেরপুর প্রতিনিধি জাহিদুল খান সৌরভ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, অনলাইনে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে পড়ার এই সময়ে দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে। তিনি আশা প্রকাশ করেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, নির্বাহী সদস্য হোসাইন আহম্মেদ মোল্লা ও কাজী মাসুম, জেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সুলতান আহমদ ময়না, সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম মানিক, দৈনিক আলোচিত জামালপুরের শেরপুর প্রতিনিধি রবিউল ইসলাম রতন, দৈনিক মুক্ত খবরের শেরপুর প্রতিনিধি রাজাদুল ইসলাম বাবু, ওসমান গনি, আরটিভির শেরপুর প্রতিনিধি ফজলুর রহমান এবং নিউজ ২১-এর শেরপুর প্রতিনিধি শান্ত রায়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি আবু হানিফ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মেরাজ উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের জেলা ও উপজেলা পর্যায়ের সংবাদকর্মীরা।
আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews