রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ হানিফকে অভিনন্দন

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ হানিফকে অভিনন্দন

ফেনী ও লেমুয়াবাসীর পক্ষ থেকে কাজী মাহমুদুল হাসান মাহমুদকে ধন্যবাদ, দুই সংগঠনের অগ্রযাত্রায় আশাবাদ ব্যক্ত

নিজস্ব প্রতিবেদক, ফেনী:

 

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা অ্যান্ড লিগ্যাল এইডের সহকারী সিনিয়র যুগ্ম মহাসচিব ও ফেনী জেলা আঞ্চলিক চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ হানিফ। তাঁর এ পদে নির্বাচিত হওয়ায় ফেনী জেলা ও ৯ নম্বর লেমুয়া ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ও আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা অ্যান্ড লিগ্যাল এইডের চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান মাহমুদকে তাঁর প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফেনী অঞ্চলের শুভাকাঙ্ক্ষী ও সংগঠনসংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কার্যক্রম এগিয়ে নিতে মোহাম্মদ হানিফ যেভাবে ভূমিকা রেখে চলেছেন, তেমনি তাঁর নেতৃত্ব ও সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রমও আরও গতিশীল হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উভয় সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

এ বিষয়ে জানতে চাইলে মাস্টার মোহাম্মদ হানিফ বলেন, “আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। আমাকে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে উভয় সংগঠনের চেয়ারম্যান জনাব কাজী মাহমুদুল হাসান মাহমুদ স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা অ্যান্ড লিগ্যাল এইড এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। এ জন্য উভয় সংগঠনের নেতৃবৃন্দ এবং ফেনী ও লেমুয়াবাসীর দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।”

মোহাম্মদ হানিফ উভয় সংগঠনের নেতৃবৃন্দসহ ফেনী ও লেমুয়া অঞ্চলের সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কল্যাণ, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews