রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি উত্তোলন, দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

সাটুরিয়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি উত্তোলন, দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অবৈধভাবে উর্বর কৃষিজমি বিনষ্ট ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর ১টার দিকে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে অবস্থিত মেসার্স হাজী ব্রিকস ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহামুদুল ইসলাম।

অভিযানকালে ইটভাটাসংশ্লিষ্ট এলাকায় অবৈধভাবে উর্বর কৃষিজমি বিনষ্ট এবং মাটি উত্তোলনের বিষয়টি সামনে আসে। এ অপরাধে জড়িত দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

কৃষিজমির উর্বরতা রক্ষা, কৃষি উৎপাদন বজায় রাখা এবং অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কৃষিজমি রক্ষা ও প্রচলিত আইন বাস্তবায়নে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ মাটি উত্তোলন ও কৃষিজমি ধ্বংসের প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews