রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

সিংগাইরের আংগারিয়া মন্দিরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

সিংগাইরের আংগারিয়া মন্দিরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

পূজামণ্ডপে নগদ অর্থ উপহার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান

সাইফুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আংগারিয়া মন্দিরের শারদীয় পূজামণ্ডপ পরিদর্শন ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি হিন্দু-মুসলিম দীর্ঘদিনের সম্প্রীতি অটুট রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা সম্পর্কে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক সহায়তায় নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ উপহার হিসেবে হস্তান্তর করেন।
খাদ্যমন্ত্রী তাঁর বক্তব্যে অতীত দিনগুলোর কথা স্মরণ করে বলেন, “বিগত বছরগুলোতে রাজনৈতিক দলের দুঃসময়ের মধ্যেও আমি এই পূজামণ্ডপের জন্য সবসময় সাহায্য-সহযোগিতা করে এসেছি। বর্তমানেও সেই সহযোগিতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। হিন্দু-মুসলিমের এই ঐতিহাসিক বন্ধনে কেউ যেন ফাটল ধরাতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, এলাকার উন্নয়নের চলমান ধারা বজায় রাখতে এবং স্থানীয় নেতৃত্বকে আরও শক্তিশালী করতে বিএনপির সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করার কোনো বিকল্প নেই। তিনি সবাইকে ধানের শীষ তথা দলের সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান।
পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে খাদ্যমন্ত্রী সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গমন করেন এবং সেখানে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি:
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:
খাইরুন নাহার পপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),
মোঃ আল-আমিন কবির, সহকারী কমিশনার (ভূমি)
ফাহিম আসজাদ, সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল)
মাজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সিংগাইর থানা
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আ ফ ম নুর তাজ আলম বাহার, সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ভিপি আবিদুর রহমান খান রোমান,সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু । সিংগাইর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খুরশীদ আলম ভূঁইয়া জয়, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ আসাদুল্লাহ আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, যুবদল নেতা মাসুদ পারভেজ, সিংগাইর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুর রহমান এবং ছাত্র নেতা ও জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা সজিব আহমেদসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সিংগাইর শাখার সভাপতি যতীন্দ্র নাথ মণ্ডল, সাধারণ সম্পাদক অন্তর মণ্ডল, আংগারিয়া মন্দিরের সভাপতি বাবু মনোরঞ্জন ঘোষ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইতি রাণী সাহা। এ ছাড়া স্থানীয় সুধীসমাজ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews