রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেফতার ৩

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেফতার ৩
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
১৯/১০/২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নগদ ১৬ হাজার ৫ টাকা, চার প্যাকেট নতুন তাস ও ১০৫টি খোলা তাস জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।

সোমবার (১৯ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন সুন্দরগঞ্জ পৌরসভার বামনজল মহল্লার মৃত হেকমত উল্লাহর ছেলে মো. টুটুল সরকার (৫০), গোপালচরণ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো. এনামুল হক (৫০) এবং দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের মৃত বিজয় চন্দ্র সরকারের ছেলে অসিম কুমার সরকার (৫০)।

পুলিশ জানায়, রোববার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পাটবাজার আওয়ামী লীগ কার্যালয়ের দক্ষিণ পাশে একটি পাটগুদামে অভিযান চালান। এ সময় কয়েকজন পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার তথ্য পাওয়া যায়। ঘটনাস্থল থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

এ সময় উপজেলার বেলকা ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মো. মসলিম আলীর ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে পাতু (৩৫) পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ‘গ্রেফতারকৃত তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘জুয়া ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews