শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Title :
সর্দি-কাশি প্রতিরোধে যেসব মৌসুমি ফল খাবেন মেনোপজের পর রক্তপাত হতে পারে জরায়ুর ক্যানসারের সতর্কসংকেত রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার নকলায় উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন লৌহজংয়ে ডিবির অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৪ বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু মীরসরাই পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত, নগরজুড়ে উৎসবের আমেজ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত

হবিগঞ্জে দরিদ্র নারীর নামে এক মাসের আড়াই কোটি টাকা বিদ্যুৎ বিল

  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৪৬ Time View

গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি 

হবিগঞ্জের সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের এক অসহায় হতদরিদ্র নারীর নামে চলতি মাসে প্রায় আড়াই কোটি টাকার বিদ্যুৎ বিল ইস্যু হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যেখানে প্রতি মাসে ওই পরিবারের জন্য  ১৫০ থেকে ২৫০ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করা কষ্টকর সেখানে ওই পরিবারের কাছে  হঠাৎ ২ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ১০৪ টাকার বিল হাতে পেয়ে হতবাক হয়ে পড়ে।

পরিবারের সদস্যরা জানান, এত বড় অঙ্কের বিল দেখে তারা চরম উদ্বেগ ও দুশ্চিন্তায় পড়েন এত টাকা বিদ্যুৎ বিল তারা কিভাবে পরিশোধ করবে। বিষয়টি দ্রুত স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিলের কপির ছবি ভাইরাল হয়। একটি দরিদ্র পরিবারের নামে কীভাবে এমন অস্বাভাবিক বিল তৈরি হলো, তা নিয়ে নানা প্রশ্ন ওঠে।

এ বিষয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ জানায়, তথ্য এন্ট্রির সময় সংখ্যাগত ভুলের কারণে এ বিল তৈরি হয়েছে। বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই বিলটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং গ্রাহককে এই বিল পরিশোধ করতে হবে না প্রকৃত বিলই পরিশোধ করতে হবে।

হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমান বলেন, “কম্পিউটারে তথ্য ইনপুট দেওয়ার সময় ভুল হওয়ায় এমন ঘটনা ঘটেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বিল সংশোধন করা হয়েছে। এবং তিনি বলেন গ্রাহকের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”

তবে এ ঘটনায় বিদ্যুৎ বিল প্রস্তুত ও তথ্য যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এ ধরনের অবহেলা সাধারণ গ্রাহকদের অযথা মানসিক চাপ ও ভোগান্তির মুখে ফেলে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বিল প্রস্তুতের আগে আরও কঠোর যাচাই-বাছাই এবং তদারকি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews