রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

হবিগঞ্জে বিনামূল্যে ২৫০০  অসহায় মানুষ কে দন্ত ও চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরন।

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

হবিগঞ্জে বিনামূল্যে ২৫০০  অসহায় মানুষ কে দন্ত ও চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরন।

গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

 

হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের সুলতানশী সাহেব বাড়ি হাবিলিতে প্রতি বছরের ন্যায় আবারও বিনামূল্যে দন্ত ও চক্ষু চিকিৎসাসেবা, ক্যাটারাক্ট পরীক্ষা এবং ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রায় আড়াই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে   আয়োজকদের দাবি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।গ্লোবাল মিশন ট্রাস্ট ও মিশন ভিশনের সহযোগিতায় আয়োজিত এ মানবিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই।

আরও জানা যায়, ১০নং লস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফয়জুল এলাহী সামছুদ্দোহা’র উদ্যোগে বিনামূল্যে দন্ত ও চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের জন্য সবাইকে স্বাগত জানানো হয়।

আয়োজকদের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং দরিদ্র মানুষের চিকিৎসার সুযোগ সৃষ্টি করা। এ ধরনের মানবিক কর্মসূচি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। অনেক উপকার ভোগী জানান, চক্ষু ও তন্ত চিকিৎসা টি কয়েক বছর যাবত দেয়া হচ্ছে সুলতানশী হাবিলীতে।

ফজলে এলাহী সামছুদ্দোহা ও তার বোন জামাতার উদ্যেগে মিশন- ভিশন এর মধ্যে প্রতি বছর এই সেবাটি দিয়ে থাকে।এই সেবা গুলো পেয়ে অসহায় সাধারণ মানুষেরা খুবই খুশি, উপকার ভোগী আনোয়ার মিয়া, শাফিয়া খাতুন, ছালমা বেগম, গনি মিয়াসহ অনেকেই এই চিকিৎসা গ্রহন করে খুশি বলে জানান। তারা বলেন, মানুষের জীবনের অতি গুরুত্বপূর্ণ হচ্ছে চোখ এবং দাঁত যদি চোখ না থাকে তার জীবনের কোনো মূল্য নেই, দাঁত না থাকলে জীবন অমূল্য, একজন গরীব মানুষের পক্ষে তা চিকিৎসা করানো অতিকষ্ট সাধ্যে, অর্থভাবে চিকিৎসা করাতে পারেনি। একজন গরীব মানুষ টাকা এই ব্যয়বহর চিকিৎসা করাতে পারেন না।তাই সাহেব বাড়ির ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর লন্ডন থেকে ৩০/৪০ জন ডাক্তার বাংলাদেশ এনে তাদের নিজ খরচে অসহায় লোকজনের সেবা করে যাচ্ছেন প্রতি বছরের ন্যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews