1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাজীপুরের কালিয়াকৈরে সেহরির সময় ভয়াবহ আগুন: কোটি টাকার ক্ষতি, ফায়ার সার্ভিস অবশেষে নিয়ন্ত্রণে। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন।

ভিডিও সংবাদ 👇👇

গাজীপুরের কালিয়াকৈরে সেহরির সময় ভয়াবহ আগুন: কোটি টাকার ক্ষতি, ফায়ার সার্ভিস অবশেষে নিয়ন্ত্রণে।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে সেহরির সময় ভয়াবহ আগুন: কোটি টাকার ক্ষতি, ফায়ার সার্ভিস অবশেষে নিয়ন্ত্রণে।

মো: রাশিদুল ইসলাম কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের গাছবাড়ি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৭ শে ফেব্রুয়ারি শুক্রবার সেহরির সময় লাগা এই আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে এক কোটি টাকারও বেশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,ভোররাতে যখন বাজারের ব্যবসায়ীরা ও স্থানীয় বাসিন্দারা সেহরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশে থাকা দাহ্য পদার্থ ও ঘনবসতিপূর্ণ দোকান হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ব্যবসায়ীদের দাবি, আগুনে মুদি দোকান, কাপড়ের দোকান ও ইলেকট্রনিক্স শোরুমসহ অন্তত বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তারা জানান, দোকানে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল বের করার সুযোগটুকুও পাননি তারা। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে নাকি অন্য কোনো কারণে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত সাপেক্ষে আগুনের সঠিক কারণ ও মোট ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট