1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন। আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত।

ভিডিও সংবাদ 👇👇

দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন।

সাইফুল আলম ।
প্রতিনিধি :দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ ।

গত রাত সুনামগঞ্জ জেলা দোয়ারাবাজার উপজেলায় অনলাইন জুয়ার খেলার অভিযোগে দুই যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।গতকাল বুধবার রাতে উপজেলার শ্যামল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন: দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুল কাহার (৩২) এবং মান্নারগাঁও ইউনিয়নের চন্ডীপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জামিদুল হাসান জায়েদ ওরফে বাদশা (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামল বাজারের একটি দোকানে বসে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার দিক নির্দেশনায় দোয়ারাবাজার থানা পুলিশের একটি দল শ্যামল বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।অভিযান চলাকালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনসহ অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় সচেতন মহল অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট