1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সংরক্ষিত নারী আসনের আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের।

ভিডিও সংবাদ 👇👇

সংরক্ষিত নারী আসনের আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

সংরক্ষিত নারী আসনের
আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

মোঃ আরিফুল ইসলাম (মিল্টন)
জেলা প্রতিনিধি পিরোজপুর।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি গ্রামের সন্তান জেসমিন সুলতানা জুঁই আজ পিরোজপুর সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য পদে আলোচনার রয়েছে। তৃণম‚ল থেকে উঠে আসা এই তরুন নেত্রী শিক্ষা, আদর্শ ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলেছেন দৃঢ় প্রত্যয়ে।
তিনি চীন থেকে প্রজেক্ট ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। গ্রামের একটি মেয়ের আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা অর্জনের এই যাত্রা অনেক তরুণীর জন্য অনুপ্রেরণার গল্প।

সংগ্রাম, রাজনীতি ও নেতৃত্বের পথচলা ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় জুঁই এবছর নির্বাচনে পোলিং এজেন্ট ট্রেনিংয়ের দায়িত্ব পালন করেন তরুন রাজনীতিবিদ সুলতানা জেসমনি জুঁই। জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে।

২০২২-২৪ সালে জিয়া মেমোরিয়াল লাইব্রেরির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। বর্তমানে তিনি জিয়া মেমোরিয়াল লাইব্রেরির কমিটির সম্মানিত সদস্য।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে গবেষণা, জরিপ ও নির্বাচনী প্রশিক্ষণ কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও মানবিক সম্পৃক্ততা বিএনপির গবেষণা শিক্ষানবিশ কর্মসূচির জন্য বিশেষভাবে প্রশিক্ষিত। ২০১৮ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের অধীনে মাস্টার ট্রেইনার প্রোগ্রাম সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রশিক্ষিত ফার্স্ট এইডার হিসেবেও কাজ করেছেন। চীনে অধ্যয়নকালে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন এবং আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ তার নেতৃত্বগুণকে আরও সমৃদ্ধ করেছে।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন নেতৃত্ব সুলতানা জেসমিন জুই এই প্রতিনিধিকে জানান, তিনি সংরক্ষিতি নারী আসনে নির্বাচিত হলে কারিগারি শিক্ষা জলবায়ু নিয়ে কাজ করতে আগ্রহী। জুই মনে করেন, প্রবীণদেও সঙ্গে তরুনদের মনোনয়ন দিলে কাজের জায়গাটা প্রসারিত হবে, কারণ তারা এই সময়ের নাগরিক। বিশ্বের অন্যদেশের তথ্য জেনে কাজ করবেন, এই সময়ের মানুষের প্রয়োজন নির্ধারণ সহজ হবে সঙ্গে তরুন নারীরা দীর্ঘদিন কাজ করতে পারবে।

জনসমক্ষে সাবলীল বক্তব্য, গবেষণাভিত্তিক চিন্তা, নেতৃত্ব ও ব্যবস্থাপনায় দক্ষতা সব মিলিয়ে জেসমিন সুলতানা জুঁই এখন পিরোজপুর সংরক্ষিত আসনের মানুষের আলোচনায় এক আশার নাম। গ্রাম থেকে বিশ্বমঞ্চ এই দীর্ঘ পথচলায় তার অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পিরোজপুরের নারীদের স্বপ্ন দেখার সাহস জোগায়। এখন দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছেন পিরোজপুরবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট