1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ডিবি যশোর কর্তৃক আলমগীর হ/ত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রে/ফ/তা/র, হ/ত্যা/য় ব্যবহৃত মোটরসাইকেল উ/দ্ধা/র। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন পলাশ উপজেলা প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

ডিবি যশোর কর্তৃক আলমগীর হ/ত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রে/ফ/তা/র, হ/ত্যা/য় ব্যবহৃত মোটরসাইকেল উ/দ্ধা/র।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় মনিরুল ইসলাম (২৮) গ্রেফতার, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার।

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)

১লা মার্চ ২০২৬ রবিবার
ইং-০৩/০১/২০২৬ তারিখ সন্ধ্যা অনুমান ১৯:০০ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন শংকরপুর সাকিনস্থ ইসহাক সড়ক সংলগ্ন হুদা মেমোরিয়াল এর পাশে সাবেক কাউন্সিলর নয়নের অফিসের সামনে পাকা রাস্তার উপর ভিকটিম জনৈক আলমগীর হোসেন (৫৫) তার নিজ  ব্যবহৃত মোটরসাইকেল যোগে পৌছা মাত্রই পিছন থেকে অনুসরন করতে করতে আসা অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে  চলন্ত মটর সাইকেল থেকে মাথা লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করিয়া জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করে।
ডিবি যশোরের এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় চৌকস টিম আলমগীর হত্যার মুল শুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুক (৩০) সহ ০৪ জন আসামী গ্রেফতার করে।
আসামীদের স্বীকারোক্তি মুলক জবানবন্দি ১৬৪ এর দেওয়া তথ্য মতে  ইং- ২৮/০২/২৬, ১৯:২৫ ঘটিকার সময় ডিবি যশোরের এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় ০১ টি চৌকস টিম ঝুমঝুমপুর ( উপজেলার পিছনে) শিক্ষক পাড়া এলাকা থেকে মনিরুল ইসলাম (২৮) কে  গ্রেফতার করে।কোতোয়ালী মডেল থানা এলাকা হতে ২০ঃ১৫ ঘটিকার সময় উপজেলা পরিষদের বিপরীত পাশে বন বিভাগ সংলগ্ন রাস্তার পাশ থেকে হত্যাকাণ্ড যানবাহন হিসেবে ব্যবহৃত মোটরসাইকেল কালো রঙের Suzuki জিক্সার উদ্ধার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামী বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।
আসামীকে ইং ০১/০৩/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ
১। মনিরুল ইসলাম (২৮)
পিতা-আব্দুল খালেক
মাতা-মনি বেগম
স্থায়ী ঠিকানা-ষষ্ঠিতলা পাড়া (সার্কিট হাউজ মোড়)
থানাঃ- কোতোয়ালী
জেলাঃ- যশোর।
বর্তমান ঠিকানা-ঝুমঝুম পুর (উপজেলার পিছনে)
থানা- কোতোয়ালী, জেলা- যশোর।
উদ্ধারঃ-
০১। কালো রঙের Suzuki জিক্সার মোটরসাইকেল

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট