1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রুহিয়ায় মরহুম তৈমুর রহমান ও মরহুম মোস্তফা কামাল এর রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

রুহিয়ায় মরহুম তৈমুর রহমান ও মরহুম মোস্তফা কামাল এর রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

রুহিয়ায় মরহুম তৈমুর রহমান ও মরহুম মোস্তফা কামাল এর রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ১ নং রুহিয়া ইউনিয়নের প্রয়াত রাজনীতি বিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমান ও রুহিয়া থানা বিএনপির সাবেক সভাপতি, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তফা কামাল এর রুহের মাগফেরাত কামনায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে রুহিয়া থানা বিএনপি। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি জনাব, আব্দুল জব্বার এবং সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক সভাপতি চৌধুরী মুহাঃ মহেবুল্লাহ আবু নুর। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব পয়গাম আলী, রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুল মালেক মানিক, সাংগঠনিক সম্পাদক জনাব ইন্তাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মকবুল হোসেন, রুহিয়া থানা যুবদলের সভাপতি জনাব আনার আলী, সাধারণ সম্পাদক জনাব নুরে আলম, রুহিয়া থানা কৃষক দলের সভাপতি জনাব আইনুল হক, সাধারণ সম্পাদক জনাব লুৎফর রহমান সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা রুহিয়ার উন্নতি কল্পে রুহিয়া উপজেলা বাস্তবায়নসহ রুহিয়ার সার্বিক উন্নয়ন ও সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট