1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলার মাদ্রাসা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলার মাদ্রাসা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম রাঙ্গামাটি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম রাঙ্গামাটি

ছাত্রদের নৈতিক চরিত্র গঠন ও আদর্শিক মান উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা মাদ্রাসা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাঙ্গামাটির বনরূপাস্থ আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে জেলা মাদ্রাসা শাখার সভাপতি মোঃ শাওবানের সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম এবং ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা অর্থ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সুধীজন। আলোচনা সভায় বক্তারা ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে গড়ে তোলার গুরুত্বের উপর আলোকপাত করেন। তারা বলেন, একজন আদর্শ ছাত্রই ভবিষ্যতে দেশ ও জাতির সঠিক নেতৃত্ব দিতে পারে। তাই ছাত্রদেরকে ইসলামী আদর্শ ও নৈতিক চরিত্রে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও ছাত্রসমাজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট