1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোনাগাজীতে পিপল’স এইড ইন্টারন্যাশনাল ইউকে’র উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ভিডিও সংবাদ 👇👇

সোনাগাজীতে পিপল’স এইড ইন্টারন্যাশনাল ইউকে’র উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

মঙ্গলকান্দির রাজাপুর গ্রামে আয়োজন; প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, প্রবাসী সমাজসেবক জাহাঙ্গীর ফিরোজের সার্বিক দিকনির্দেশনা ফেনীর সোনাগাজী উপজেলায় লন্ডনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন পিপল’স এইড ইন্টারন্যাশনাল ইউকে’র উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।মানবিক সহমর্মিতার বার্তা নিয়ে আয়োজিত এই উদ্যোগ স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সহায়ক ভূমিকা রাখে।উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার।পিপল’স এইড ইন্টারন্যাশনাল ইউকে’র মিডিয়া মুখপাত্র সাংবাদিক গাজী হানিফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সমাজসেবীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল আলম মহব্বত, প্রতিবন্ধী সংস্থার সভাপতি মাস্টার বাহাদুরসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিবন্ধী ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব।বিশেষ করে ঈদের মতো আনন্দঘন সময়ে তাদের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা পিপল’স এইড ইন্টারন্যাশনাল ইউকে’র এ ধরনের মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।এ কার্যক্রমে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন লন্ডন প্রবাসী এবং যুক্তরাজ্য লেবার পার্টির অন্যতম নেতা, সোনাগাজীর কৃতি সন্তান জাহাঙ্গীর ফিরোজ।প্রবাসে থেকেও তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
উল্লেখ্য, পিপল’স এইড ইন্টারন্যাশনাল ইউকে একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা দীর্ঘদিন ধরে সমাজের প্রতিবন্ধী ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সংস্থাটি নিয়মিতভাবে হুইলচেয়ার প্রদান, নগদ অর্থ সহায়তা, চিকিৎসা সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করে থাকে।তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদ উপলক্ষে সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।স্থানীয় উপকারভোগীরা এ উদ্যোগের জন্য সংগঠনের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট