
আরমান হোসেন ফয়সাল লোহাগাড়ার প্রতিনিধি চট্টগ্রাম জেলা
লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত
লোহাগাড়ার কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জনাব শাহাদাৎ হোসেন স্বাধীন মহোদয়ের সাথে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ এ চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন দলের গর্বিত ৭ জন খেলোয়াড়সহ লোহাগাড়ার সম্ভাবনাময়ী ফুটবলারদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তিনি লোহাগাড়ার ফুটবলের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে নিয়মিত কিশোর ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দেন। পাশাপাশি লোহাগাড়া থেকে আরও দক্ষ খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে শিগগিরই বয়সভিত্তিক একাডেমি কাপ আয়োজনের প্রস্তাবনা দেন এবং এর সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। এছাড়া নতুন কুঁড়ি পরিবারের পক্ষ থেকে মহোদয়ের প্রিয় দল ব্রাজিলের জার্সি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
লোহাগাড়ার ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এমন উৎসাহ ও সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।