
মুহাম্মদ সালাহ উদ্দীন, আলীকদম প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (১৫ মার্চ) সকাল আনুমানিক ১১টায় আলীকদম উপজেলার আলীকদম সেনা জোন এর ব্যবস্থাপনায় এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ্সময় উপজেলার বিভিন্ন এলাকার সর্বমোট ৫০টি সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের *জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক (এসজিপি, পিএসসি)। এছাড়াও অনুষ্ঠানে জোনের উপ-অধিনায়ক, জোনাল স্টাফ অফিসার (জেডএসও) এবং অন্যান্য সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্যসহ ঈদ উপলক্ষে প্রয়োজনীয় উপকরণ। আয়োজকদের আশা, এই সহায়তা সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ঈদের আনন্দকে কিছুটা হলেও স্বস্তিদায়ক করে তুলবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব সৃষ্টি করছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আলীকদম সেনা জোন নিয়মিতভাবে স্থানীয় জনগণের কল্যাণে নানা সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।