1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ডেঙ্গু প্রতিরোধ দিবস–২০২৬ উপলক্ষে সোনাগাজীতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ডেঙ্গু প্রতিরোধ দিবস–২০২৬ উপলক্ষে সোনাগাজীতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান ইউএনও’র ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধ দিবস–২০২৬ উপলক্ষে সোনাগাজী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, বর্তমানে ডেঙ্গু একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে।এ রোগ প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মশার বংশবিস্তার রোধ করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা। বিশেষ করে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস প্রজাতির মশা জন্মায়, তাই বাড়ির আশপাশে কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিয়মিত বাসাবাড়ি, অফিস-আদালত ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন।তিনি আরও বলেন, সামান্য অসতর্কতাও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে, তাই সবাইকে ডেঙ্গু প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।আলোচনা সভায় উপস্থিত বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশার বংশবিস্তারস্থল ধ্বংস এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেন।পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, বাসাবাড়ি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।শেষে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট