1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পরশুরামে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে মজনুর ঈদ সামগ্রী বিতরণ  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার পরশুরামে গাঁজার পাতা হাতে জেলে আ ট ক আমলা ইউনিয়নের নারী ইউপি সদস্য জোছনা খাতুনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃ ত্যু অস্থায়ী মেডিকেল ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা। ৩ জন জেল হাজতে প্রেরন। কটিয়াদীতে অসুস্থ বিএনপি সভাপতি দিলীপ খাঁনকে দেখতে গেলেন জামায়াত নেতৃবৃন্দ সুস্থতা কামনায় দোয়া শার্শায় নাভারণ সরকারি খাদ্য গুদামে মৌসুমী বোরো ধান ক্রয়ের উদ্বোধন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর। মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ৮ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী শাহ্ আলম সিকদারের প্রচার শুরু বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ভিডিও সংবাদ 👇👇

পরশুরামে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে মজনুর ঈদ সামগ্রী বিতরণ 

এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী

পরশুরামে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে, ফেনী ১, নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মুন্সি রফিকুল আলম মজনু, সুবিধা বঞ্চিত, অসহায় মানুষের, মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করেছেন। ১৮ মার্চ (বুধবার) পরশুরাম সরকারী পাইলট হাই স্কুল মাঠে, পরশুরাম উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিশিষ্ট সমাজসেবক নেহাল মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী ১, নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মুন্সি রফিকুল আলম মজনু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল ইসলাম, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবদুল হালিম মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ ইব্রাহিম খলিল মনি,পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মাহবুবুল হক মজুমদার, পৌর বিএনপির আহবায়ক,কাজী ইউচুফ মাহফুজ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল আলীম মাকসুদ, উপজেলা যুবদলের আহবায়ক শামসুল আলম শাকিল,উপজেলা যুবদলের যুগ্ন আহবায় আবুল খায়ের লিটন,বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন প্রমুখ।

মজনু বলেন, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, পর্যায়ক্রমে তা বাস্তবায়ন শুরু হয়েছে, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড শুরু হয়েছে,ঈদের পরে তিন মন্ত্রী আসবে কহুয়া, ছিলোনিয়া,মহুরি নদীর বেডিবাধঁ দেখতে,বিএনপি যা বলে তা বাস্তবায়ন করে,বিএনপি হচ্ছে জনগণের দল,নির্বাচনে যে হাতে কলমে কালি দিয়েছে, কলমের কালি শুকানোর আগে তারেক রহমান কাজ শুরু করে দিয়েছে। তিনি আরও বলেন, আমি এই এলাকার সকলের এমপি, সকলেই আমাকে ভোট দিয়েছেন, এই এলাকায় কাজ করার জন্য, তাই আমি এই এলাকার উন্নয়ন করতে যা যা প্রয়োজন, আমি তাই করবো। এতে পরশুরাম উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত, সুবিধা বঞ্চিত, অসহায় প্রায় ১৩০০ মানুষকে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট