1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রুহিয়ায় ডিবি পুলিশের অভিযানে ২০ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী (বিচ্চি নাসিরুল) আটক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

রুহিয়ায় ডিবি পুলিশের অভিযানে ২০ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী (বিচ্চি নাসিরুল) আটক

বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ মাদক বিরোধী অভিযানে ২০ পিছ ইয়াবাসহ নাসিরুল ইসলাম (বিচ্চি নাসিরুল) (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদঁর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর (কালিতলা বাজার) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ​ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল প্রায় ৩টা ২০ মিনিটের দিকে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি বিশেষ দল মধুপুর গ্রামের কালিতলা বাজারে জনৈক কৃষ্ণ ডাক্তারের (পল্লী চিকিৎসক)ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় কৃষ্ণ ডাক্তারের ওষুধের দোকান থেকে মাদক সম্রাট নাসিরুল ইসলাম (বিচ্চি নাসিরুল)কে ২০ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।জানা যায়,আটককৃত নাসিরুল ইসলাম ঠাকুরগাঁও সদঁর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃতঃ ফলিম উদ্দিন এর ছোট ছেলে এবং অবসর প্রাপ্ত এ,এস,পি হাবিবুল ইসলাম এর ছোট ভাই। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, নাসিরুল তার বড় ভাইয়ের (এ,এস,পি)ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ দিন ধরে এই মাদক ব্যবসা করে আসছেন। এবং অতীতেও বেশ কয়েকবার মাদক মামলায় জেলে গেলেও বড় ভাই (এ,এস,পি)হাবিবুল ইসলাম এর ক্ষমতাবলে খুব সহজেই জামিনে বেরিয়ে আসেন এবং আবারো পুরোদমে মাদক ব্যবসা চালান। তারা আরো বলেন, এই মাদকের কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। তাই তার কঠিন শাস্তির দাবি জানান তারা।এই ঘটনায় ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) সাধন চন্দ্র রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলার বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট