1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

সাহের আলী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সাহের আলী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রৌমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাপু মিলনায়তনে বুধবার সকাল ১১ টার দিকে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিহত সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন। তিনি বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনী সেই রাতে নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসে বিরল। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।বিশেষ অতিথি রৌমারী সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, গণহত্যা দিবস আমাদের ইতিহাসের বেদনাবিধুর স্মৃতি বহন করে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য বাঙালির আত্মত্যাগের কথা। তিনি সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কাওসার আলী। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী থানা শাখার আমীর জনাব মোঃ হায়দার আলী বলেন, ২৫ মার্চের গণহত্যা ছিল পরিকল্পিতভাবে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার একটি অপচেষ্টা। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের স্মৃতিচারণ করেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী বলেন, ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সাহার আলী বীরমুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট